| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালী–৬: একই আসনে বাবা-ছেলের প্রতিদ্বন্দ্বিতা

হান্নান মাসউদ শাপলা কলি,তার বাবার প্রতীক একতারা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ২০:১৬:০৩:অপরাহ্ন  |  78377 বার পঠিত
হান্নান মাসউদ শাপলা কলি,তার বাবার প্রতীক একতারা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

নোয়াখালী (হাতিয়া) প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ও তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক একই আসন থেকে প্রার্থী হয়েছেন। দুইজনই পৃথক দল থেকে নোয়াখালী–৬ (হাতিয়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন বাবা ও ছেলে উভয়েই। আব্দুল হান্নান মাসউদ শাপলা কলি প্রতীকে নির্বাচনী লড়াই করবেন, আর তার বাবা বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) থেকে একতারা প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক আলোচনা-সমালোচনা তীব্র। স্থানীয়রা এটিকে নবীন ও প্রবীণের প্রতীকী লড়াই হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি রাজনৈতিক শক্তি প্রদর্শনের নতুন মাত্রা।

আব্দুল হান্নান মাসউদ বলেন, ভোটের অভিজ্ঞতা আমার জন্য নতুন। বাবার মনোনয়নপত্র দাখিলকে আমি উৎসাহিত করেছি। ভোটের মাঠে তার কাছ থেকে শেখার সুযোগ পাব। আব্দুল মালেকের বক্তব্য জানা যায়নি।

নোয়াখালী–৬ আসনে এবারের নির্বাচনে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, জেএসডি, এলডিপি ও অন্যান্য দলের প্রার্থীরাও রয়েছেন। মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪