| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদত্যাগ করে মনোনয়ন জমা দিয়েছি, এটার দরকার ছিল না: হাসান মামুন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ২১:০৬:৪৯:অপরাহ্ন  |  110485 বার পঠিত
পদত্যাগ করে মনোনয়ন জমা দিয়েছি, এটার দরকার ছিল না: হাসান মামুন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুরের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

হাসান মামুন দাবি করেছেন, তিনি ২৮ ডিসেম্বরই পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি বলেন, আমি পদত্যাগ করে মনোনয়ন জমা দিয়েছি। বহিষ্কারের দরকার ছিল না।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরকে সমর্থন দেয়ার পরও হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তার পক্ষে দশমিনা ও গলাচিপা উপজেলার একাংশের বিএনপি নেতাকর্মীরা কাজ করছেন। নুরুল হক নুর আশা প্রকাশ করেছেন, শেষ মুহূর্তে হাসান ও তার সমর্থকরা সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে সমর্থন দেবেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪