| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই দিন বন্ধের পর ঢাকা-বরিশাল লঞ্চ চলাচল শুরু

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ২২:৩৫:২৯:অপরাহ্ন  |  132880 বার পঠিত
দুই দিন বন্ধের পর ঢাকা-বরিশাল লঞ্চ চলাচল শুরু

বরিশাল প্রতিনিধি: তীব্র কুয়াশার কারণে দুই দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার রাতে ঢাকাগামী পাঁচটি বিলাসবহুল লঞ্চ বরিশাল নদীবন্দর ত্যাগ করেছে। রাত ৯টায় বরিশাল নদীবন্দর থেকে লঞ্চগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল নদীবন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিদর্শক জুলফিকার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

গত এক সপ্তাহ ধরে তীব্র কুয়াশার কারণে বরিশালের নদীপথ কার্যত অচল হয়ে পড়েছিল। রোববার এবং সোমবার কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ঢাকা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের নদীপথে চলাচলকারী সব ধরনের নৌযান বন্ধ করে দেওয়া হয়। দুই দিন বন্ধ থাকার পর আজ আবার লঞ্চ চলাচল শুরু হয়। তবে কুয়াশার কারণে আট ঘণ্টার যাত্রা ১২ ঘণ্টা বা তার বেশি সময় নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বরিশাল নদীবন্দর সূত্রে জানা যায়, আজ রাত ৯টার পর পারাবত–১১, পারাবত–১২, সুরভী–৭ ও এম খান–৭ নামে চারটি লঞ্চ সরাসরি ঢাকা যাচ্ছিল, আর ঝালকাঠি হয়ে ঢাকার পথে সুন্দরবন–১২ লঞ্চ ত্যাগ করে। বরিশাল থেকে লঞ্চে ওঠা যাত্রী আবদুল মোতালেব বলেন, তীব্র শীত উপেক্ষা করে লঞ্চে উঠেছি। নির্ধারিত সময়ে নিরাপদে ঢাকায় পৌঁছাতে পারব কি না তা নিয়ে শঙ্কা আছে।

ঘন কুয়াশার কারণে সড়কপথেও ব্যাঘাত দেখা দিয়েছে। ঢাকা-বরিশাল রুটে কুয়াশার কারণে গতিসীমা কম হওয়ায় গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লাগছে। বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন বলেন, আমরা বাস চলাচল বন্ধের কোনো নির্দেশনা দিইনি। তবে সাবধানতার সঙ্গে ধীরগতিতে গাড়ি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বরিশাল আবহাওয়া কার্যালয়ের তথ্যানুযায়ী, ঘন কুয়াশার কারণে গত চার দিন ধরে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এই সময় বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪