| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তথ্য গোপন করে মনোনয়ন দাখিলের অভিযোগে সাবেরার বিরুদ্ধে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩১, ২০২৫ ইং | ০২:১১:৫৫:পূর্বাহ্ন  |  ১০৫৪৪০৭ বার পঠিত
তথ্য গোপন করে মনোনয়ন দাখিলের অভিযোগে সাবেরার বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেরা সুলতানার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ উঠেছে। তথ্য পাওয়া গেছে, তিনি দুর্নীতি দমন কমিশনের মামলায় দণ্ডপ্রাপ্ত ও বর্তমানে মাননীয় আপিল বিভাগে বিচারাধীন মামলার বিষয় গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। যা নির্বাচনী আইনের পরিপন্থী। 

তথ্য মতে, ঢাকার ৭ম বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় দায়ের করা মামলার প্রতিটিতে, ২০১৮ সালে সাবেরা সুলতানাকে  ৩ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড হয়। একইসাথে  ১ কোটি ৭৮ হাজার ১৩৫ টাকার সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দেন আদালত।

রায়ের পর তিনি হাইকোর্ট থেকে জামিন নেন। পরবর্তীতে দণ্ড স্থগিতের আদেশ হয়। তবে দুর্নীতি দমন কমিশন (দুদক) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ পিটিশন দায়ের করে। পরবর্তিতে চেম্বার আদালত হাইকোর্ট বিভাগ দণ্ড স্থগিতের আদেশ স্থগিত করেন এবং পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির নির্দেশ দেন।

পরবর্তীতে লিভ পিটিশনটি ক্রিমিনাল আপিলে রূপান্তরিত হয়ে এখনো মামলাটি আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।  যা সর্বশেষ গত ১১ ডিসেম্বর আপিল বিভাগের ১ নম্বর আদালতে ১৭ নম্বর সিরিয়ালে মামলাটি কার্যতালিকাভুক্ত ছিল। 

তবে চলমান মামলা ও স্থগিতাদেশের বিষয়টি গোপন করেই সাবেরা সুলতানা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন করেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, খুলনা বিভাগের মোট ৩৫টি আসনে বিএনপি ঘোষিত প্রার্থীদের মধ্যে একমাত্র নারী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেরা সুলতানা মুন্নি। তিনি ৮৬, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪