| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ভোলার ২০ হাজার নেতাকর্মী ঢাকায়

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩১, ২০২৫ ইং | ০২:২১:৫২:পূর্বাহ্ন  |  100974 বার পঠিত
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ভোলার ২০ হাজার নেতাকর্মী ঢাকায়

ভোলা প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ভোলা থেকে লঞ্চে করে রাজধানীতে যাচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের ২০ হাজারের অধিক নেতাকর্মী।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ১০টা পর্যন্ত ভোলার ইলিশা ঘাটে ঢাকাগামী লঞ্চগুলোর ভিড়ে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। খালেদা জিয়ার মৃত্যুর খবরে সকাল থেকেই সাত উপজেলার নেতাকর্মীরা লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন জানান, তারা গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে ঢাকায় যাচ্ছেন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম কায়েদ বলেন, খালেদা জিয়ার মৃত্যুর খবর পাওয়ার পর সকাল থেকে জেলা ও সাত উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মোট ২০ হাজারের বেশি নেতাকর্মী জানাজায় অংশ নিতে ঢাকায় যাচ্ছেন।

নেতারা বলেন, খালেদা জিয়া একজন যোগ্য ও আপোষহীন নেত্রী ছিলেন। তার প্রয়াণে ভোলার রাজনৈতিক অঙ্গন শোকের ছায়ায় ডুবে গেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪