| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩১, ২০২৫ ইং | ১১:৫৪:২৯:পূর্বাহ্ন  |  ১০১৬০৫২ বার পঠিত
৫ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঘন কুয়াশার কারণে বুধবার (৩১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর সাড়ে ৪টার দিকে ঘন কুয়াশার কারণে নদীতে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কোনো কিছুই দেখা যাচ্ছিল না। নিরাপত্তা এবং নৌ-দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, কুয়াশা তীব্র আকার ধারণ করায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার মাত্রা কমার সঙ্গে সঙ্গে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়।

এ নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি দিয়ে দৌলতদিয়া ঘাটে আসা দূরপাল্লার যানবাহন ও যাত্রীদের পারাপারে নিয়োজিত রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ রাখতে ঘন কুয়াশা, তীব্র বাতাস বা নদীতে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হলে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪