শেরপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর সদর উপজেলার ঝুঁকিপূর্ণ ও দুর্গম ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার মো. কামরুল ইসলাম ও শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শেরপুর সদর উপজেলার ঝুঁকিপূর্ণ ও দুর্গম ভোটকেন্দ্রগুলোর মধ্যে চরপক্ষিমারী ইউনিয়নের ৬৫ নম্বর জঙ্গলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪২ নম্বর ধানুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৬৬ নম্বর সাতপাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হয়।
স্থানীয়ভাবে এসব ভোটকেন্দ্রকে শেরপুর-১ আসনের নির্বাচনে অতি গুরুত্বপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও দুর্গম ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় জনগণ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ইউনিয়নের সদস্যরা।
রিপোর্টার্স২৪/এসএন