| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩১, ২০২৫ ইং | ২৩:২৯:৪৮:অপরাহ্ন  |  ১০৫৪৬০৫ বার পঠিত
ঝিনাইদহে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে ট্রাকচাপায় রিনা খাতুন (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রিনা খাতুন সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বড়খাজুরা গ্রামের সবুর মণ্ডলের স্ত্রী। স্বজনদের বরাতে জানা গেছে, তিনি সন্ধ্যায় বাড়ি থেকে মেয়ের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামি গ্রামে যাওয়ার উদ্দেশে বের হন। পথিমধ্যে গোয়ালপাড়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী সবজিবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ছোয়া ইসরাইল জানান, হাসপাতালে আনার আগেই রিনা খাতুনের মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘাতক ট্রাকটি শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪