| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাশিয়ানীতে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০১, ২০২৬ ইং | ০৪:৪২:৫১:পূর্বাহ্ন  |  ১০৪৯৮০৪ বার পঠিত
কাশিয়ানীতে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দুর্বৃত্তদের কুপিয়ে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। নিহতের নাম মোকলেছ মোল্লা (৪৩)। তিনি উপজেলার ফুকরা ইউনিয়নের তাড়াইল এলাকার আবুল কালাম মোল্লার ছেলে।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের নাজিরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, মোকলেছ মোল্লা সন্ধ্যায় তাড়াইল বাজার থেকে প্রতিবেশী সাকিবের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ির পথে রওনা হন। নাজির কাজীর মোড়ে পৌঁছালে চার-পাঁচজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে হামলা চালায়। এ সময় সাকিব পালিয়ে যেতে সক্ষম হলেও দুর্বৃত্তরা মোকলেছকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল ত্যাগ করে।

মোকলেছের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এ কে এম সিরাজুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই মোকলেছ মোল্লার মৃত্যু হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতের স্বজনদের কাছ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, অভিযোগ না থাকলেও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪