| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে বালুর ট্রাক, নিহত ৪

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০১, ২০২৬ ইং | ০৯:২৯:৪০:পূর্বাহ্ন  |  106857 বার পঠিত
রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে বালুর ট্রাক, নিহত ৪

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজশাহীতে বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে উল্টে গিয়ে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) পুঠিয়ার জল মলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকাল ৭টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ৭টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ২ কিলোমিটার।

বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুঠিয়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কাজ করছে।

এ ঘটনায় ৪ জন নিহত ও ১ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪