| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণায় সাবেক যুবলীগ নেতা উজ্জ্বল কবীর গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০১, ২০২৬ ইং | ১৬:১৫:০৬:অপরাহ্ন  |  79113 বার পঠিত
নেত্রকোণায় সাবেক যুবলীগ নেতা উজ্জ্বল কবীর গ্রেপ্তার

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য, আওয়ামী লীগ নেতা মো. উজ্জ্বল কবীর গ্রেপ্তার করেছে পুলিশ। 

বহস্পতিবার (১ জানুয়ারী) দুপুরের দিকে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান বুধবার (৩১ডিসেম্বর) রাতে বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের বোয়ালজানা গ্রামের নিজ বাড়ী থেকে উজ্জ্বল কবীরকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান- ২০২৪ সালের ৮আগস্টে বারহাট্টার প্রেমনগর-ছালিপুরা গ্রামের বাসিন্দা মো. আমিনুল ইসলাম বাদী হয়ে মারামারি ও নাশকতার অভিযোগে বারহাট্টা থানায় দায়ের করা মামলায় সন্দেহজনক আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি আরও জানান বৃহস্পতিবার দুপুরের দিকে নেত্রকোণা আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪