| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্রীয় আদেশ উপেক্ষা করে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০১, ২০২৬ ইং | ১৯:০৫:৪৭:অপরাহ্ন  |  ৭৩৬৪৫৮ বার পঠিত
রাষ্ট্রীয় আদেশ উপেক্ষা করে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

বাগেরহাট প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে বুধবার সাধারণ ছুটি ঘোষণা এবং তিন দিনের শোক পালনের সরকারি আদেশ উপেক্ষা করে বিএনপি নেতার উপস্থিতিতে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ১১৯ নং চাঁপাতলা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল আজাদ আরজু। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আঃ গণি, মোঃ হাবিবুর রহমান, ইউনিয়ন যুবনেতা শেখ মনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা সুমন খান, আনন্দ দে প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ রেজাউল কবীর। তিনি এ প্রতিনিধিকে বলেন, “এ দিন বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল, কিন্তু আমরা তা না করে দোয়া মাহফিল করেছি।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪