| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আ.লীগ থেকে জামায়াতে এলে সব দায়িত্ব নেওয়া হবে : লতিফুর রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০১, ২০২৬ ইং | ১৯:১৩:৫১:অপরাহ্ন  |  78889 বার পঠিত
আ.লীগ থেকে জামায়াতে এলে সব দায়িত্ব নেওয়া হবে : লতিফুর রহমান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিলে সব দায়দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য সদর আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান।

গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফাটাপাড়া মদনমোড় এলাকায় এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

এদিকে জামায়াত নেতার দেওয়া বক্তব্য দুইটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি শুধু আওয়ামী লীগকে নয়, বিএনপির লোকজনকেও জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছি। ইসলামের পথে আসার আহ্বান জানিয়েছি।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে কেউ জামায়াতে যোগ দিয়েছেন কি না, জানতে চাইল তিনি বলেন, ‘না, নেতা পর্যায়ের কেউ যোগ দেননি।’

ছড়িয়ে পড়া উঠান বৈঠকের ভিডিওতে জামায়াত নেতা লতিফুর রহমানকে বলতে শোনা যায়, ‘আগামী দিনের বাংলাদেশে একটা পরিবর্তন হতে চলেছে। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন। আপনাদের সব দায়দায়িত্ব আমরা নেব। জেলখানা, নবাবগঞ্জ থানা, যে-কোনো দায়দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে জয়েন করেন। আপনারা বিএনপি থেকে জামায়াতে জয়েন করেন। আপনাদের দায়িত্ব আমরা নেব। জামায়াতকে আইগল্যা (আগের) জামায়াত মনে করিয়েন না। এখনকার জামায়াত অনেক শক্তিশালী।’

লতিফুর রহমান বলেন, ‘আল্লাহর দল ছাড়া মানুষের গড়া দল করা যাবে না। আমার কথা নয়, কোরআনের কথা। কী, কথা ঠিক আছে? এটা ভালো করে খেয়াল করবেন। আল্লাহ বলছেন, আমি তোমাদের ভালো কাজের, মন্দ কাজের জাররা জাররা হিসাব নেব।’

ভিডিওতে তিনি জামায়াত প্রসঙ্গে বলেন, আল্লাহর দল ছাড়া মানুষের গড়া দল করা যাবে না। বিএনপির সাথে থাকলে কেয়ামত করতে হবে। স্থানীয় এক আওয়ামী লীগ কর্মীর জামায়াতে যোগ দেওয়ার উদাহরণ টেনে তিনি বলেন, ‘দুলাল আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিয়েছে। সে জাহান্নাম থেকে বেঁচে গেছে।’ 

আরেকটি ভিডিওতে জামায়াত নেতা লতিফুর রহমানকে বলতে শোনা যায়, “নবাবগঞ্জের সমগ্র সমস্যা এখন লতিফুর রহমান দেখে। হ্যালো ওসি সাহেব, হ্যালো এসপি সাহেব, হ্যালো ডিআইজি সাহেব, লতিফুর রহমানকে করে। কোনো লিডারের কাছে মানুষ যায় না। যারা আওয়ামী লীগ থেকে এসেছেন, নির্দ্বিধায় এখানে থাকবেন। আপনাদের আইন-আদালত, কোর্ট-কাচারি, থানা, আমরা দায়িত্ব নেব। জামায়াতে ইসলামীকে আগের জামায়াত মনে করিয়েন না, জামায়াত এখন অনেক শক্তিশালী।”

সাবেক এই এমপি আরও বলেন, ‘যারা আগে আওয়ামী লীগ করতো এখন জামায়াতে যোগ দিয়েছে, তাদের বাড়ি পুলিশ পাঠানো হচ্ছে। আমি এখান থেকেই ডিবি পুলিশকে বলে দিলাম, এভাবে ডিস্টার্ব করবেন না। আমরা হিন্দুদের প্রার্থী দিয়েছি, তারা দলে দলে জামায়াতে যোগ দিচ্ছে। সব দল দেখা শেষ, শুধু একটি দল বাকি, এবার মানুষ জামায়াতে ইসলামীকে দেখতে চায়।’ 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪