| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চরভদ্রাসন বছরের প্রথম দিনে বই পেলো শিক্ষার্থীরা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০১, ২০২৬ ইং | ১৯:৩৪:২১:অপরাহ্ন  |  78741 বার পঠিত
চরভদ্রাসন বছরের প্রথম দিনে বই পেলো শিক্ষার্থীরা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: উপজেলায় নতুন বছরের প্রথম দিনে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শতভাগ নতুন বই বিতরণ করা হয়েছে। ওই দিন উপজেলার ৫৪টি প্রাথমিক বিদ্যালয়, ১৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১৮টি কেজি স্কুল ও একটি মাদ্রাসার প্রত্যেক শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আজিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান চরভদ্রাসন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এ সময় বিদ্যালয় প্রধান শিক্ষিকা শামিমা ইয়াছমিনও উপস্থিত ছিলেন। এছাড়া একই দিন দুপুর ১২টায় উপজেলা সদরে বি.এস ডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান উপস্থিত হয়ে আরেক দফায় বই বিতরণ করেন।

এ সময় বিদ্যালয় প্রধান শিক্ষিকা শিরিন সুলতানা, সহকারী শিক্ষক শাহজাহান সিরাজ, শাহজাহান মোল্যা ও নজরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা যায়, উপজেলার আরও ১৪টি মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা, ৫৪টি প্রাথমিক বিদ্যালয় ও ১৮টি কেজি স্কুলের শিক্ষকরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করে চলেছেন। এ বছর উপজেলার প্রাথমিক পর্যায়ের শিশুদের হাতে প্রায় ১০ হাজার ৪২৭ সেট নতুন বই এবং মাধ্যমিকে প্রায় ৬ হাজার ৯১০ সেট বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উৎফুল্লতা প্রকাশ করেছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪