| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে বছরের প্রথম দিনেই বই পেলো শিক্ষার্থীরা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০১, ২০২৬ ইং | ১৯:৩৮:৩৭:অপরাহ্ন  |  70123 বার পঠিত
কুড়িগ্রামে বছরের প্রথম দিনেই বই পেলো শিক্ষার্থীরা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বই বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলেনুর বেগম।

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ কার্যক্রম শুরু করা হয়। বই বিতরণের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলায় ১,২৪০টি বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিশুদের জন্য ৪৩,৭৯০টি বই ও ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১২,৬৫,৯৪৯টি বই চাহিদা ছিল, যা শতভাগ সরবরাহ করা হয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানায়—

  • নিম্ন মাধ্যমিক (ষষ্ঠ-নবম) বরাদ্দ ১৫,৭২,৪৯০টি বইয়ের মধ্যে পাওয়া গেছে ৯,০১,৮৩৬টি, যা প্রায় ৬০%।

  • দাখিল মাদ্রাসার চাহিদা ৮,৮১,১৫৬টির মধ্যে পাওয়া গেছে ২,৫৮,৩৩৮টি, যা প্রায় ৩৩%।

  • এবতেদায়ি শিক্ষার্থীর জন্য ৬,৫২,২১০টি বইয়ের মধ্যে পাওয়া গেছে ৫,৬২,২১০টি, যা প্রায় ৮৮%।

  • এসএসসি ভোকেশনাল চাহিদা ছিল ৭৭,৭৬৩টি।

  • দাখিল ভোকেশনালের জন্য ৪,৬৫০টি বই শতভাগ সরবরাহ করা হয়েছে।

    রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪