চাঁদপুর প্রতিনিধি: কয়েক দিন ধরে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় চাঁদপুর আদালতের হাজতখানায় আটক শীতার্ত কয়েদিদের জন্য মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের দুর্ভোগ লাঘবে হাজতখানার মেঝেতে বিছানোর জন্য কার্পেট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার হাজতখানার দায়িত্বরত কর্মকর্তার কাছে এসব কার্পেট হস্তান্তর করেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে এ কার্পেট সরবরাহ করা হয়।
এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল হান্নান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, কোর্ট পুলিশ পরিদর্শক শহীদুল্লাহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বাবর বেপারী, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন মেহেদি হাসানসহ বিচার বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আদালত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রচণ্ড শীতে হাজতখানায় আটক কয়েদিদের মানবিক সহায়তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি