| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোর রেজিস্ট্রি অফিসে আগুনে পুড়েছে ২০০ বছরের দলিল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ০৩:০৩:১৪:পূর্বাহ্ন  |  ১০০৭২৩৬ বার পঠিত
যশোর রেজিস্ট্রি অফিসে আগুনে পুড়েছে ২০০ বছরের দলিল

যশোর প্রতিনিধি: যশোর জেলা রেজিস্ট্রি অফিসের পুরোনো ভবনে রহস্যজনক অগ্নিকাণ্ডে প্রায় ২০০ বছরের পুরোনো গুরুত্বপূর্ণ দলিলপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার (জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের পোস্ট অফিসপাড়া এলাকায় অবস্থিত পুরোনো রেকর্ড ভবনে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ১৭৪১ থেকে ১৯৪০ সাল পর্যন্ত সংরক্ষিত ভলিউম বুক, বালাম বই, সূচিপত্র, টিপবইসহ অসংখ্য মূল্যবান দলিল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। কিছু নথি আগুন থেকে রক্ষা পেলেও আগুন নেভানোর সময় পানিতে ভিজে নষ্ট হয়েছে।

শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার (নকলনবিশ) শামসুজ্জামান মিলন জানান, ভবনটিতে দীর্ঘদিন ধরে পুরোনো রেকর্ড সংরক্ষণ করা হচ্ছিল এবং খুব প্রয়োজন ছাড়া কক্ষটি খোলা হতো না। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনি সব কাগজপত্র পুড়ে যেতে দেখেন।

যশোর দলিল লেখক সমিতির সভাপতি সোহরাব হোসেন বলেন, ভবনের গেটে তালা ছিল এবং নৈশপ্রহরী দায়িত্বে থাকলেও আগুন লাগার সময় তাকে পাওয়া যায়নি। বাইরে থেকে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, দুটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা আগুন নেভান। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

তবে বিদ্যুৎ সংযোগহীন ও তালাবদ্ধ ভবনে কীভাবে আগুন লাগল—এ বিষয়ে ফায়ার সার্ভিস কোনো মন্তব্য করেনি। রেজিস্ট্রি অফিসের একটি সূত্র দাবি করেছে, ঘটনাটি পরিকল্পিত হতে পারে এবং কয়েকজন কর্মীর ভূমিকা সন্দেহজনক। পুলিশ প্রশাসনের তদন্তে প্রকৃত কারণ উদঘাটিত হবে বলে আশা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪