| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম বন্দরে কনটেইনার-কার্গো হ্যান্ডলিংয়ে রেকর্ড প্রবৃদ্ধি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ০৩:১১:০৮:পূর্বাহ্ন  |  101307 বার পঠিত
চট্টগ্রাম বন্দরে কনটেইনার-কার্গো হ্যান্ডলিংয়ে রেকর্ড প্রবৃদ্ধি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বন্দরের সার্বিক কার্যক্রমে গত এক বছরে রেকর্ড প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগে বন্দরের কার্যক্রমে গতি এসেছে বলে তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, গত পঞ্জিকা বছরে চট্টগ্রাম বন্দরে ৩৪ লাখ ৯ হাজার ৫৯টি কনটেইনার, ১৩ কোটি ৫১ লাখ ৮১২ মেট্রিক টন কার্গো এবং ৪ হাজার ২৭৩টি জাহাজ হ্যান্ডলিং করা হয়েছে, যা আগের সব বছরের রেকর্ড ছাড়িয়েছে।

তিনি বলেন, কনটেইনার হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ০৭ শতাংশ, কার্গো হ্যান্ডলিংয়ে ১১ দশমিক ৪৩ শতাংশ এবং জাহাজ হ্যান্ডলিংয়ে ১০ দশমিক ৫ শতাংশ।

আবুল কালাম আজাদ মজুমদার আরও জানান, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯২ শতাংশ এবং কার্গোবাহী পণ্যের প্রায় ৯৮ শতাংশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমেই পরিচালিত হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪