| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দলকে বিব্রত করতে চাইনি বলেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি : মাসুদ পারভেজ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ৬:১৬:৫৯:অপরাহ্ন  |  123153 বার পঠিত
দলকে বিব্রত করতে চাইনি বলেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি : মাসুদ পারভেজ

মাদারীপুর প্রতিনিধি : দলকে কোনো ধরনের বিভেদে জড়ানো কিংবা বিব্রতকর অবস্থায় ফেলতে না চাওয়ার কারণেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেছেন মাদারীপুর–২ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ও মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ডিসি ব্রিজ এলাকায় বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় সাড়ে ১৬ বছর নির্মম নির্যাতনের মধ্য দিয়ে কারাবাস করতে হয়েছে। তার জীবনের কষ্টের কথা চিন্তা করেই আমি নিজের সব দুঃখ-কষ্ট ভুলে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছি।

তিনি আরও বলেন, তারেক রহমান আগামীর যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে দলীয় প্রার্থীকে সমর্থন করেছি। আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করব।

দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর–২ আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী জাহান্দার আলী মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, জেলা বিএনপির সদস্য সান্টু খান, স্বেচ্ছাসেবক দলের সম্পাদক মিজান শিকদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪