| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়িয়ায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ৬:৫০:৫৩:অপরাহ্ন  |  76649 বার পঠিত
নড়িয়ায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়ায় কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

 বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত এরশাদ খান (৩৫) নড়িয়া উপজেলার দক্ষিণ নড়িয়া এলাকার বাসিন্দা। তিনি মেছের আলী খানের ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, সকাল ৭টা ২০ মিনিটের দিকে এরশাদ খান নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নড়িয়া বাজারে তার দোকানের উদ্দেশ্যে রওনা হন। পথে সকাল সাড়ে ৭টার দিকে বৈশাখীপাড়ায় প্রাণিসম্পদ অফিসের সামনে পাকা সড়কে একই দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান  ওভারটেক করার সময় পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানটির পেছনের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার সঙ্গে জড়িত চালককে আটক করা হয়েছে।

নড়িয়া থানা পুলিশ জানায়, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪