ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাদশা ফয়সাল (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের ওসমান আলী মিয়াজী বাড়ির মৃত সাহাব উদ্দিনের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২ জানুয়ারি) সকালে ফয়সাল খেজুরের রস নিয়ে ফেনী যাচ্ছিলেন। পথে সোনাগাজী-ফেনী আঞ্চলিক সড়কের ডাকবাংলো পেট্রল পাম্পের সামনে তার মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেন, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে মরদেহ ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে সন্তান রয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা পুলিশ পৌঁছানোর আগেই তাকে উদ্ধার করে হাসপাতালে নেন, কিন্তু সেখানে তিনি মারা যান।”
রিপোর্টার্স২৪/ আয়েশা