| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ১৭:১৬:৩৭:অপরাহ্ন  |  ১০১০৪৫২ বার পঠিত
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল

বাগেরহাট প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাগেরহাট প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনুর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক ইয়ামিন আলীর সঞ্চালনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি এবিএম মোশাররফ হোসাইন, মো. কামরুজ্জামান, মো. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসেন লিটনসহ বাগেরহাট প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

এর আগে সকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে খতমে কোরআন অনুষ্ঠিত হয় এবং জুমার নামাজ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন পুরোনো জেলখানা মসজিদের পেশ ইমাম।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪