| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীতে থানার পাশের সুপার মার্কেট থেকে ১২০ ভরি স্বর্ণ চুরি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ১৮:২৩:০৮:অপরাহ্ন  |  ১০৩৭৬৪০ বার পঠিত
নোয়াখালীতে থানার পাশের সুপার মার্কেট থেকে ১২০ ভরি স্বর্ণ চুরি

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর মাইজদী শহরের একটি সুপার মার্কেটের স্বর্ণের দোকান থেকে প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ তলার ৪২৪ নম্বর দোকান ‘নিলয় জুয়েলার্স’-এ এ চুরির ঘটনা ঘটে। দোকানটির মালিক মীর মোশারফ হোসেন। এ ঘটনায় এলাকায় স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দোকান মালিকের ছেলে মেহেরাজ হোসেন নিলয় বলেন, দোকানটি আমি পরিচালনা করি। প্রতিদিনের ন্যায় গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রাত ১০টার দিকে ৩–৪ জন অজ্ঞাতনামা চোর দোকানের শাটারের তালা ও গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় দোকানের ডিসপ্লেতে রাখা আনুমানিক ১২০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোরেরা।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে দোকানের মালিক এখনো কত ভরি স্বর্ণ চুরি হয়েছে, তা নিশ্চিত করতে পারেননি।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪