| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবক খুন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ১৮:৩১:৪৬:অপরাহ্ন  |  99289 বার পঠিত
মাগুরায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবক খুন

মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের গজদূর্বা গ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে টিটো মণ্ডল (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে মাদকসেবীরা। নিহত টিটো মণ্ডল ওই গ্রামের টোকন মণ্ডলের ছেলে।

এই হামলায় আহত হয়ে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি শাকিল মণ্ডল জানান, বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে গজদূর্বা গ্রামে অজ্ঞাত কয়েকজন যুবক একটি স্থানে বসে রাতের বেলা গাঁজা সেবন করছিল। এ সময় টিটো মণ্ডলসহ অন্যরা সেখানে গিয়ে এত রাতে কীসের আড্ডা হচ্ছে তা জানতে চায়। এতে আড্ডারতরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালালে টিটোসহ ৬ জন আহত হন।

আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় টিটো মণ্ডল মারা যান। আহতদের মধ্যে শাকিল মণ্ডলকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্যদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ বলেন, গজদূর্বা গ্রামে হামলার ঘটনায় টিটো মণ্ডল নামে এক যুবক নিহত এবং ৫ জন আহত হয়েছেন। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪