| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ১৮:৪২:৪৮:অপরাহ্ন  |  ১০৩৬২৫৮ বার পঠিত
নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সাহিত্য পরিষদের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে ড. আইয়ুব আলীকে সভাপতি, আশরাফুল নয়নকে সাধারণ সম্পাদক এবং হাবিব রতনকে প্রধান সংগঠক নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার বিকেলে শহরের মুক্তির পার্ক ভিউ রেস্টুরেন্টে নওগাঁ সাহিত্য পরিষদের সহ-সভাপতি রবিউল মাহমুদের সভাপতিত্বে এবং অনিন্দ্য তুহিনের সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুরোনো কমিটি বিলুপ্ত করে তিনজন উপদেষ্টা—কথাসাহিত্যিক ররিউল করিম, বরেন্দ্র ফরিদ ও হাশমত আলীকে নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়।

উপদেষ্টাগণ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রধান সংগঠক হিসেবে তিনজনকে নির্বাচিত করেন। নির্বাচিত তিনজন আগামী এক মাসের মধ্যে ১৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

সভায় উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন কায়েস উদ্দীন, মনোয়ার লিটন এবং নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ প্রমুখ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪