বগুড়া প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাড: এ কে এম মাহবুবর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, কাজী রফিকুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন, উপদেষ্টা অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, বিএনপির রাজশাহী ও রংপুর বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ তোফাজ্জল হোসেন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা তাঁতি দলের সভাপতি মোঃ সারওয়ার, জেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল হক সুমন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শফিকুল ইসলাম শফিক, বগুড়া শহর শ্রমিক দলের সদস্য সচিব সামছুজ্জামান সামছু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, শহর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মীর তারেক হাসান, শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার সিফাত, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ শাকিল, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও মুসল্লীগণ।
রিপোর্টার্স২৪/এসএন