| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাবারের মান যাচাইয়ে আকস্মিক পুলিশ সুপারের মেস পরিদর্শন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ২৩:৪৯:৩৭:অপরাহ্ন  |  ১০৩৫০০৯ বার পঠিত
খাবারের মান যাচাইয়ে আকস্মিক পুলিশ সুপারের মেস পরিদর্শন

শেরপুর প্রতিনিধি: শেরপুর পুলিশ লাইন্সের খাবার মেসে পরিবেশিত খাবারের মান, পুষ্টিমান ও সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম।

শুক্রবার (২ জানুয়ারি) পুলিশ লাইন্স মসজিদে জুমার নামাজ আদায় শেষে আকস্মিকভাবে মেস পরিদর্শনে যান পুলিশ সুপার। এ সময় তিনি মেসের রান্নাঘরের পরিচ্ছন্নতা, খাদ্যদ্রব্যের গুণগত মান এবং পুলিশ সদস্যদের জন্য প্রস্তুতকৃত খাবারের পুষ্টিমান পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মেস সংশ্লিষ্টদের উদ্দেশে নির্দেশনা দেন, যেন নিয়মিত স্বাস্থ্যসম্মত, পরিষ্কার ও উন্নত মানের খাবার পরিবেশন নিশ্চিত করা হয়। পাশাপাশি খাদ্য সংরক্ষণ ও রান্নার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মিজানুর রহমান ভূঁঞা, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল রানা, রিজার্ভ অফিসের আরওআই মোহাম্মদ দুলাল আকন্দ, পুলিশ লাইন্সের আরআই মোহাম্মদ ইসরাফিল হোসেনসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪