| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহেশপুরে ঘন কুয়াশায় মোটরসাইকেল–নছিমনের সংঘর্ষ, আগুনে পুড়ল মোটরসাইকেল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ১১:৩০:৪৫:পূর্বাহ্ন  |  ১০৩৯১২৯ বার পঠিত
মহেশপুরে ঘন কুয়াশায় মোটরসাইকেল–নছিমনের সংঘর্ষ, আগুনে পুড়ল মোটরসাইকেল

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ঘন কুয়াশার কারণে একটি মোটরসাইকেল ও নছিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে উপজেলার খালিশপুর, গোবিন্দপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দপুর থেকে খালিশপুরের দিকে আসার সময় ঘন কুয়াশার কারণে সড়কের দৃশ্যমানতা কম থাকায় বিপরীত দিক থেকে আসা একটি নছিমন গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

সংঘর্ষের পরপরই মোটরসাইকেলটিতে আগুন ধরে যায় এবং অল্প সময়ের মধ্যেই সেটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে মোটরসাইকেল চালক বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান। তিনি সামান্য আহত হলেও স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার হয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

এদিকে শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে সড়কে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় যানবাহন চালকদের সতর্ক হয়ে চলাচল এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪