| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইল-৪ আসনে যাচাই-বাছাই শেষে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ১৩:১৬:১০:অপরাহ্ন  |  95201 বার পঠিত
টাঙ্গাইল-৪ আসনে যাচাই-বাছাই শেষে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
ছবির ক্যাপশন: সংগৃহীত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে দাখিল করা সাতটি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন ত্রুটি ও আইনগত কারণে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শরিফা হকের সভাপতিত্বে প্রার্থীদের উপস্থিতিতে এ যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে আসনটিতে দাখিল করা মোট সাতটি মনোনয়নপত্রের মধ্যে চারটি বৈধ ঘোষণা করা হয়।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, মোহাম্মদ লুৎফর রহমান মতিন (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ধানের শীষ), খন্দকার আব্দুর রাজ্জাক (বাংলাদেশ জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা), ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী (জাতীয় পার্টি, লাঙ্গল) এবং আব্দুল লতিফ সিদ্দিকী (স্বতন্ত্র)।

অন্যদিকে বিভিন্ন ত্রুটি ও আইনগত কারণে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন,মো. আব্দুল হালিম মিঞা (স্বতন্ত্র), আলী আমজাদ হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং মো. শাহ আলম তালুকদার (স্বতন্ত্র)।

মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীরা পরবর্তী নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

রিপোর্টার্স২৪/ আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪