| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে অস্ত্র-গুলিসহ মা-ছেলে গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ১৩:৩৩:১৪:অপরাহ্ন  |  ১০০৬২৫৭ বার পঠিত
চাঁদপুরে অস্ত্র-গুলিসহ মা-ছেলে গ্রেপ্তার
ছবির ক্যাপশন: সংগৃহীত

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশের অভিযানে একটি ৯ এমএম ও একটি ৭.৬২ পিস্তল,  ৩০ রাউন্ড গুলিসহ মা লাভলী বেগম (৪০) ও ছেলে মো. ফয়সাল হোসেন শাকিলকে (২১) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, শাহরাস্তি থানা পুলিশ শুক্রবার (২ জানুয়ারি) দিনগত রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শাহরাস্তি পৌরসভাস্থ পশ্চিম উপলতাধীন জমির উদ্দিন বেপারী বাড়ির জনৈক মো. আলমগীর হোসেনের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র রয়েছে।

সেই তথ্যের আলোকে কচুয়া সার্কেল ও শাহরাস্তি থানার ওসির নেতৃত্বে সত্যতা যাচাইয়ের নিমিত্তে আলমগীরের পূর্ব দুয়ারী চৌচালা টিনশেড ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ৯ এমএম (তারাস) পিস্তল, একটি ৭.৬২ চায়না পিস্তল, চারটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, পুলিশের পোশাক, বেল্ট, চশমা, বডি ক্যামেরা, গ্যাস মাস্কসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ সময় ওই ঘরের বাসিন্দা মো. আলমগীর হোসেনের স্ত্রী লাভলী বেগম ও তার ছেলে মো. ফয়সাল হোসেন শাকিলকে গ্রেপ্তার করে শাহরাস্তি থানা পুলিশ হেফাজতে নেয়।

স্থানীয় বাসিন্দা ফিরোজ হোসেন জানান, আমাদের একটি মোবাইল চুরি হওয়ায় আমরা আলমগীরের ঘরে তল্লাশি করি। তল্লাশির একপর্যায়ে ঘরে একটি পুরোনো গিটারের ভেতরে পিস্তল দেখতে পাই। এতে আমাদের আরও সন্দেহ বেড়ে যাওয়ায় আমরা পুলিশকে সংবাদ দিই। পুলিশ এসে পুরো ঘর তল্লাশি করে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে লাভলী বেগম উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামগুলো ২০২৪ সালের ৫ আগস্ট একটি থানায় লুট হওয়া অস্ত্র বলে স্বীকার করেন।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধান পাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে পুলিশ অভিযান চালায়। অভিযানে লুট হওয়া অস্ত্র, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

রিপোর্টার্স২৪/ আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪