রাজবাড়ী প্রতিনিধি: ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়-আস্থা আজ সমাজসেবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আত্ম-অনুসন্ধান অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার পিকুল আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক।
বিশেষ আত্ম-অনুসন্ধানী হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রণব কান্তি বল এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাংশা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ আব্দুল গণি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠান শেষে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ কর্মদল, শ্রেষ্ঠ পরিবার (ঋণগ্রহীতা) এবং শ্রেষ্ঠ ব্যক্তি (ঋণগ্রহীতা)-এর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
রিপোর্টার্স২৪/ আয়েশা