| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টেকনাফে ৬ কোটি টাকার মাদক জব্দ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ১৫:৫০:৫৭:অপরাহ্ন  |  96204 বার পঠিত
টেকনাফে ৬ কোটি টাকার মাদক জব্দ
ছবির ক্যাপশন: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড প্রায় ৬ কোটি টাকা মূল্যের ইয়াবা ও ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে। কোনো অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে গত ২ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬টায় টেকনাফ থানাধীন হ্নীলা ওয়াব্রাং সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তল্লাশির সময় প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা এবং ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে। মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।”

জব্দ হওয়া মাদকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, “মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

রিপোর্টার্স২৪/ আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪