| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় বিএনপি-জামায়াতসহ ৫ জনের মনোনয়ন বৈধ, ৪ জনের বাতিল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ১৭:১৬:৩১:অপরাহ্ন  |  69052 বার পঠিত
কাপাসিয়ায় বিএনপি-জামায়াতসহ ৫ জনের মনোনয়ন বৈধ, ৪ জনের বাতিল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

গাজীপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসন থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী মরহুম ব্রি: জে: আ.স.ম হান্নান শাহ্’র উত্তরসূরী শাহ্ রিয়াজুল হান্নানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন এই ঘোষণা দেন।

গত বছরের ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। সেই তালিকায় গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে শাহ্ রিয়াজুল হান্নানের নাম ছিল।

এছাড়াও বৈধ ঘোষণা করা হয়েছে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মু. সালাহউদ্দিন আইউবী,কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী মানবেন্দ্র দেব,জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী এনামুল কবির,ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী মনির হোসাইনের মনোনয়ন।

অন্যদিকে যাচাই-বাছাই শেষে মনোনয়ন বাতিল করা হয়েছে: আমজনতা পার্টি মনোনীত প্রজাপতি প্রতীকের প্রার্থী জাকির হোসেন,চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী কাজীম উদ্দিন,স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি ডাঃ সানাউল্লাহর উত্তরসূরী মোহাম্মদ শফিউল্লাহ মিঠু ও মোঃ আবুল হাশেমের।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪