| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩৫ হাজার টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ১৭:২৮:৩০:অপরাহ্ন  |  115481 বার পঠিত
বগুড়ায় সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩৫ হাজার টাকা জরিমানা
ছবির ক্যাপশন: সংগৃহীত

বগুড়া প্রতিনিধি: গত কয়েকদিনে সিলিন্ডার গ্যাসের সংকট ও মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে শনিবার সকাল ১১ টায় শাজাহানপুর ও সদর উপজেলার বিভিন্ন গ্যাস বিক্রয়কেন্দ্রে ভোক্তা অধিদপ্তর বগুড়ার অভিযান পরিচালিত হয়।

অভিযানে সকল প্রতিষ্ঠানের সিলিন্ডার গ্যাসের ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ ও সরকার নির্ধারিত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করা হয়। তদারকিতে শাজাহানপুর উপজেলার আবির আরাফাত স্টোরের সত্ত্বাধিকারী মোহাম্মদ আশরাফুলকে ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার অপরাধে ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) জরিমানা করা হয়। এছাড়া সদর উপজেলার তিনমাথা এলাকার বগুড়া সিলিন্ডার এক্সচেঞ্জ পয়েন্টের সত্ত্বাধিকারী মোঃ রফিকুল ইসলামকে ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে ৩০,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়।

তদারকির সময় সকল ব্যবসা প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়। অভিযান চলাকালে ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা করেন। ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

রিপোর্টার্স২৪/ আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪