| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ের তিন আসনে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ও স্থগিত- ১

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ১৭:৩৪:২৬:অপরাহ্ন  |  ১০১৮৯৬৯ বার পঠিত
ঠাকুরগাঁওয়ের তিন আসনে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ও স্থগিত- ১
ছবির ক্যাপশন: সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার তিনটি আসনে জমা পড়া ২১টি মনোনয়নপত্রের মধ্যে ১৯টি বৈধ ঘোষণা করা হয়েছে। একটি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং জাতীয় পার্টির এক প্রার্থীর মনোনয়নপত্র দলীয় মনোনয়নের মূল কপি না থাকায় স্থগিত রাখা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা এ তথ্য জানান।

ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা): এ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম।

ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, হরিপুর ও রানীশংকৈলের একাংশ): এ আসনে জমা পড়া মনোনয়নপত্রগুলোর মধ্যে ৭টি বৈধ হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির মো. আব্দুস সালাম, জামায়াতে ইসলামীর মো. আব্দুল হাকিম, জাতীয় পার্টির নূরুন নাহার বেগম, গণ অধিকার পরিষদের মো. ফারুক হোসেন, এবি পার্টির মো. নাহিদ-রানা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ রেজাউল করিম এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী মো. জুলফিকার মর্তুজা চৌধুরী।

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রানীশংকৈল): এ আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ে আটজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির মো. জাহিদুর রহমান, জামায়াতে ইসলামীর মো. মিজানুর রহমান, সিপিবির প্রভাত সমীর শাহজাহান আলম, গণ অধিকার পরিষদের মো. মামুনুর রশিদ মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আল আমিন, মুসলিম লীগের এস এম খলিলুর রহমান, বিএমজেপির কমলা কান্ত রায় এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. আবুল কালাম আজাদ।

এ আসনে জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদের মনোনয়নপত্র দলীয় মনোনয়নের মূল কপি না থাকায় স্থগিত রাখা হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী মোছা. আশা মনির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪