| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ১৭:৪৩:৩৮:অপরাহ্ন  |  ৯৯৭৮৬৯ বার পঠিত
বগুড়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
ছবির ক্যাপশন: সংগৃহীত

বগুড়া প্রতিনিধি: "প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়" প্রতিপাদ্যে বগুড়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার।

বর্ণাঢ্য র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় (বটতলা) থেকে শুরু হয়ে জেলা পরিষদ চত্বরে শেষ হয়। র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার।

আলোচনা সভায় প্রথমে কোরআন তেলাওয়াত করেন মোঃ আজিজুল ইসলাম খান, সমাজসেবা অফিসার (রেজিঃ), জেলা সমাজসেবা কার্যালয়, বগুড়া। স্বাগত বক্তব্য দেন মোঃ রকনুল হক, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়।

সমাজসেবার মাধ্যমে সফল তিনজন সুবিধাভোগী তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। তারা হলেন:

  • মাসুদুর রহমান মাসুম, পার্কের ব্যবস্থাপনা পরিচালক
  • মোঃ মোজাফর হোসেন, ইউসিডি হতে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তা
  • ঋণগ্রহীতা রিত্তি, ধলমোহনী প্রকল্প; বর্তমানে ১০ম শ্রেণীর ছাত্রী, সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়, বগুড়া সদর।

সমাপনী বক্তব্য দেন সালমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক, সমাজসেবা অফিসার, উপতত্ত্বাবধায়ক অফিসার, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ও নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ আতাউর রহমান, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়।

রিপোর্টার্স২৪/ আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪