চাঁদপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে যাচাই-বাছাই শেষে ৪৬ জন প্রার্থীর মধ্যে ২৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ১৭ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয় এবং একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত সময়ে প্রার্থীদের উপস্থিতিতে বৈধ ও অবৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।
অবৈধ ঘোষিত ১৭ জনের মধ্যে অধিকাংশ প্রার্থীর ক্ষেত্রে হলো: হলফনামায় স্বাক্ষর অনুপস্থিতি, স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল এবং ঋণ খেলাপি থাকা।
রিপোর্টার্স২৪/ আয়েশা