| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে ৪০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ১৭:৫৬:৫১:অপরাহ্ন  |  114523 বার পঠিত
নারায়ণগঞ্জে ৪০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
ছবির ক্যাপশন: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৪০ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির।

এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যাচাই-বাছাইয়ে ৩৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জনের মনোনয়ন স্থগিত এবং ১৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরে বিকেল ৪টায় স্থগিত ৪ প্রার্থীর মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়। এ হিসেবে মোট ৪০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ও ১৬ জনের মনোনয়ন বাতিল হিসেবে চূড়ান্ত হয়।

নিয়ম অনুযায়ী আগামী ৯ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন বাতিল ঘোষিত প্রার্থীরা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের কার্যালয়ে আপিল করতে পারবেন।

বৈধ প্রার্থীরা এবং তাদের আসন:

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর): ৯ প্রার্থী

বিএনপি: সাবেক সংসদ সদস্য আবুল কালাম, গণসংহতি আন্দোলন: তারিকুল ইসলাম সুজন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট: সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ: মুফতি মাছুম বিল্লাহ, খেলাফত মজলিস: এবিএম সিরাজুল মামুন, বাসদ: আবু নাঈম খান বিপ্লব, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট: এইচএম আমজাদ হোসেন মোল্লা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি: মন্টু চন্দ্র ঘোষ।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সদর থানা): ৯ প্রার্থী

বিএনপি-জোট: মনির হোসাইন কাসেমী, বাংলাদেশ রিপাবলিকান পার্টি: মোহাম্মদ আলী, স্বতন্ত্র: মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ গিয়াসউদ্দিন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): আব্দুল্লাহ আল আমিন, বাসদ: সেলিম মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ: মুফতি ইসমাইল কাউসার, খেলাফত মজলিস: আনোয়ার হোসেন, ইলিয়াস আহম্মেদ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল: মো. সুলাইমান দেওয়ান।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানা): ১০ প্রার্থী

বিএনপি: আজহারুল ইসলাম মান্নান, স্বতন্ত্র: মুহাম্মদ গিয়াস উদ্দিন, বাংলাদেশ খেলাফত আন্দোলন: মো. আতিকুর রহমান নান্নু মুন্সী, ইসলামী আন্দোলন বাংলাদেশ: গোলাম মসীহ্, জামায়াতে ইসলামী: মো. ইকবাল হোসেন ভূঁইয়া, গণসংহতি আন্দোলন: অঞ্জন দাস, জনতার দল: আবদুল করিম মুন্সী, খেলাফত মজলিস: মো. শাহজাহান, আমার বাংলাদেশ পার্টি: আরিফুল ইসলাম, গণঅধিকার পরিষদ: মো. ওয়াহিদুর রহমান মিল্কী।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার উপজেলা): ৬ প্রার্থী

বিএনপি: নজরুল ইসলাম আজাদ, স্বতন্ত্র: আতাউর রহমান আঙ্গুর, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি: মো. হাফিজুল ইসলাম, জামায়াতে ইসলামী: মো. ইলিয়াস মোল্লা, গণঅধিকার পরিষদ: কামরুল মিয়া, খেলাফত মজলিস: মো. আবুল কালাম।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ উপজেলা): ৬ প্রার্থী

বিএনপি: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, গণঅধিকার পরিষদ: ওয়াসিম উদ্দিন, খেলাফত মজলিস: আ. কাইয়ুম শিকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ: মো. ইমদাদুল্লাহ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ: মো. রেহান আফজাল, জামায়াতে ইসলামী: মো. আনোয়ার হোসেন মোল্লা।

রিপোর্টার্স২৪/ আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪