| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে ১৩ মনোনয়নপত্র বাতিল, দুই প্রার্থী স্থগিত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ২২:৪৩:২০:অপরাহ্ন  |  57934 বার পঠিত
নড়াইলে ১৩ মনোনয়নপত্র বাতিল, দুই প্রার্থী স্থগিত

নড়াইল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নড়াইলের দু’টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে প্রার্থী, প্রস্তাবকারী, সমর্থক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়।

নড়াইল-১ ও নড়াইল-২ আসনে মোট ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। নড়াইল-১ আসনে ১৫ জন এবং নড়াইল-২ আসনে ৯ জন প্রার্থী ছিলেন। যাচাই-বাছাই শেষে নড়াইল-১ আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার এবং খেলাফত মজলিস প্রার্থী মাওলানা আব্দুর রহমান। জাতীয় পার্টির প্রার্থী মিলটন মোল্যা এবং স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি. এম. নাগিব হোসেনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। বাকী ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নড়াইল-২ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এতে রয়েছেন বিএনপি মনোনীত ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াতে ইসলামী প্রার্থী আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলন প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম, খেলাফত মজলিস প্রার্থী আব্দুল হান্নান সর্দার এবং মুক্তিজোট প্রার্থী শোয়েব আলী। এ আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম জানান, স্থগিত হওয়া মনোনয়নপত্রধারীরা প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪