ফরিদপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় ফরিদপুরের চর ঝাউকান্দা এলাকায় নদীতে ডুবে যাওয়া বাবা ও শিশু ছেলেকে নিরাপদে উদ্ধার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেনের দিকনির্দেশনায় সেকেন্ড অফিসার রফিকুজ্জামান ও পুলিশের একটি দল স্পিডবোর্ডে ঘটনাস্থলে পৌঁছে নদীতে হাবুডুবু খাচ্ছে এমন দুই জনকে উদ্ধার করেন। তারা জানায়, বন কেটে নৌকায় আনার সময় নৌকাটি ভার বহন করতে না পেরে ডুবে যায়।
পরবর্তীতে মাছধরা ট্রলারের সাহায্যে তাদের তীরে আনা হয় এবং নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। পুলিশ কর্মকর্তারা মানবিক কাজের পাশাপাশি জনসেবায় নিয়োজিত থাকার গুরুত্ব তুলে ধরেন। সুশীল সমাজও তাদের মানবিক উদ্যোগের প্রশংসা করেছে।
রিপোর্টার্স২৪/বাবি