সিনিয়র রিপোর্টার: যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে আটক হওয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী যুদ্ধজাহাজে করে নিউইয়র্কে নেওয়া হয়েছে।
এর আগে ফক্স নিউজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মাদুরো ও তার স্ত্রী ইউএসএস ইও জিমা জাহাজে আছে। তাদের নিউইয়র্কে নেওয়া হবে। হেলিকপ্টারে তাদের প্রথমে প্রাসাদ থেকে বের করে আনা হয়। তারা হেলিকপ্টারে খুব ভালো একটি ফ্লাইটে করে গেছেন আমার বিশ্বাস তারা এই ফ্লাইট খুব পছন্দ করেছেন। কিন্তু মনে রাখুন, মাদুরো ও তার স্ত্রী অনেক অনেক মানুষকে হত্যা করেছেন।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, ভেনেজুয়েলায় হামলার আগে মাদুরোকে সুযোগ দেওয়ার কথা বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
কী ধরনের সুযোগ দেওয়ার কথা বলেছিলেন? এমন প্রশ্নের জবাবে ফক্স নিউজকে ট্রাম্প বলেছেন, “আমি মূলত বলেছিলাম, আপনাকে ক্ষমতা ছাড়তে হবে, আপনাকে আত্মসমর্পণ করতে হবে।”
মাদুরোর সঙ্গে এক সপ্তাহ আগে কথা বলেছিলেন জানিয়ে ট্রাম্প বলেছেন, “আমরা আমি আলোচনা করেছি। আমি আসলে নিজে তার সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু আমি তাকে বলেছিলাম, আপনাকে ক্ষমতা ছাড়তে হবে, আত্মসমর্পণ করতে হবে।”
শনিবার মধ্যরাতে আকস্মিক হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রের সেনারা। এরপর তাদের ধরে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।
রিপোর্টার্স২৪/এসসি