নারায়ণগঞ্জ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার ভ্যানের প্রয়াত চালক ও মহাজনদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ মোড়ে রাজিব-নয়ন বন্ধুমহল ও শ্রমিকদের উদ্যোগে এই আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব সাব্বির আহম্মেদ শহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সদর থানা যুবদলের নেতা সিকদার বাপ্পি চিশতী ও খোরশেদ আলম রানা বিশেষ অতিথি ছিলেন।
প্রধান অতিথি সাব্বির আহম্মেদ শহিদ বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় কোনো ভুল-ত্রুটি থাকলে আমরা তা সংশোধন করার চেষ্টা করব। ট্রাকস্ট্যান্ডের উন্নয়ন ও শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ইউনিয়ন সর্বদা পাশে থাকবে।
রাজিব আহমেদ রাজিব বলেন, নিতাইগঞ্জ একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এলাকা। কিন্তু চুরি, ছিনতাই ও মাদক কারবারীদের কারণে নিরাপত্তা হুমকির মুখে। তিনি স্পষ্টভাবে বলেন, নিতাইগঞ্জে অপরাধকারীদের কোনো স্থান নেই। অবিলম্বে চলে যেতে হবে, অন্যথায় কাউকেই ছাড় দেওয়া হবে না।
মাহফিলে বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মা ও প্রয়াত চালক ও মহাজনদের রুহের মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে সদর থানা বিএনপি ও শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।