| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা এবার ছুরিকাহত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৪, ২০২৬ ইং | ৬:২০:৩৯:অপরাহ্ন  |  78983 বার পঠিত
যশোরে গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা এবার ছুরিকাহত

যশোর প্রতিনিধি: যশোরে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন এনাম সিদ্দিকি। এবার তাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ জানুয়ারি) যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত এনাম সিদ্দিকিকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত খন্দকার আমিনুল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে আটটার দিকে এনাম সিদ্দিকি বাড়ি থেকে বের হয়েছিলেন। এ সময় এনায়েতপুর পীরবাড়ির সামনে অজ্ঞাত দুই ব্যক্তি তার গতিরোধ করে এবং লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। পরে ডান বুকে, বাম হাতের ডানা ও কাঁধে চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, তার শরীরের কয়েকটি স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। তবে তিনি আশঙ্কামুক্ত।

এ ঘটনায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন। তার নির্দেশে দলীয় নেতাকর্মীরা দ্রুত হাসপাতালে ছুটে আসেন এবং এনাম সিদ্দিকির চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪