| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৪, ২০২৬ ইং | ১২:৫৮:৪১:অপরাহ্ন  |  ১০০১৯৪৯ বার পঠিত
নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি: নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন রামরামপুর করাইডাঙ্গা এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। জানা গেছে, আটক মাদক ব্যবসায়ী রিপন ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করত।

এমন সংবাদের ভিত্তিতে গত কয়েক দিন ধরে জয়পুরহাট র‌্যাব-৫, সিপিসি-৩-এর গোয়েন্দা দল রিপনের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। শনিবার (৩ জানুয়ারি) নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন রামরামপুর করাইডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আসামি রিপনের নিকট রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার ধামইরহাট থানায় মামলা করা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪