| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে তিন আসনে ২৭টি মনোনয়নপত্র দাখিল, বৈধ ১৮টি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৪:৩৬:২১:অপরাহ্ন  |  86566 বার পঠিত
মানিকগঞ্জে তিন আসনে ২৭টি মনোনয়নপত্র দাখিল, বৈধ ১৮টি

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই শেষে মোট ১৮টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ–১ আসনে মোট ৯টি মনোনয়নপত্র দাখিল হয়। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৭টি মনোনয়নপত্র বৈধ এবং ২টি বাতিল করা হয়।

মানিকগঞ্জ–২ আসনে ৬টি মনোনয়নপত্র দাখিল করা হলে এর মধ্যে ৩টি বৈধ এবং ৩টি বাতিল ঘোষণা করা হয়। এদিকে মানিকগঞ্জ–৩ আসনে মোট ১২টি মনোনয়নপত্র দাখিল হয়। যাচাই শেষে ৮টি মনোনয়নপত্র বৈধ এবং ৪টি বাতিল করা হয়েছে।

সব মিলিয়ে মানিকগঞ্জ জেলার তিনটি আসনে মোট ২৭টি মনোনয়নপত্র দাখিলের মধ্যে ১৮টি বৈধ ও ৯টি বাতিল ঘোষণা করা হয়েছে। জেলা নির্বাচন অফিস জানায়, নির্ধারিত সময় অনুযায়ী প্রার্থীরা আপিল ও প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪