শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আলহাজ্ব লুৎফর রহমানকে এক বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। তার সুদীর্ঘ কর্মজীবনের পরিসমাপ্তিতে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
আজ ৪ জানুয়ারি রবিবার, সদর উপজেলার বাজিতখিলা আমির আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বন্ধু বীজ ভাণ্ডার ও বিশিষ্ট সমাজসেবক আঃ মান্নানের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান খুররম।
এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নিলু। বিশেষ অতিথি ছিলেন বিসিআইসি ডিলার আলহাজ্ব বোরহান উদ্দিন, বিএনপি নেতা মাহবুবুল হাসান লেবু মোল্লা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং শতাধিক কৃষক।
প্রধান অতিথি মুসলিমা খানম নিলু তার বক্তব্যে কর্মক্ষেত্রে বিদায়ী উপসহকারী কৃষি কর্মকর্তা লুৎফর রহমানের অবদানের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, উপসহকারী কৃষি কর্মকর্তা আলহাজ্ব লুৎফর রহমান শেরপুর সদর উপজেলায় দীর্ঘকালীন কর্মজীবনের পর বাজিতখিলা ইউনিয়ন থেকে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন।
রিপোর্টার্স২৪/এসএন