| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুর মাছঘাট থেকে ৮মণ জাটকা জব্দ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ০০:৩৩:১৮:পূর্বাহ্ন  |  ৭১৯৯৬৯ বার পঠিত
চাঁদপুর মাছঘাট থেকে ৮মণ জাটকা জব্দ

চাঁদপুর প্রতিনিধি: মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশনের আওতায় চাঁদপুর জেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড চাঁদপুর যৌথ অভিযান চালিয়ে মাছঘাট এলাকা থেকে ৩৫০ কেজি (৮.৭৫মণ) জাটকা জব্দ করেছে।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

তিনি বলেন, কম্বিং অপারেশন উপলক্ষে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড ভোর ৫টা থেকে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মাছঘাট থেকে ৩৫০ কেজি জাটকা জব্দ করা হয়। কেউ জাটকার মালিক দাবী না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, পরবর্তীতে বিকেলে জব্দকৃত জাটকা কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে। ৪টি ধাপে এই অপারেশন আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা। মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশনের আওতায় চাঁদপুর জেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড চাঁদপুর যৌথ অভিযান চালিয়ে মাছঘাট এলাকা থেকে ৩৫০ কেজি (৮.৭৫মণ) জাটকা জব্দ করেছে।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

তিনি বলেন, কম্বিং অপারেশন উপলক্ষে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড ভোর ৫টা থেকে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মাছঘাট থেকে ৩৫০ কেজি জাটকা জব্দ করা হয়। কেউ জাটকার মালিক দাবী না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, পরবর্তীতে বিকেলে জব্দকৃত জাটকা কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে। ৪টি ধাপে এই অপারেশন আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪