| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদগঞ্জে জামায়াত প্রার্থীর পক্ষে মাদ্রাসা শিক্ষকদের প্রচারণার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ০০:৪৬:৫৩:পূর্বাহ্ন  |  ৯৯৫১১৭ বার পঠিত
ফরিদগঞ্জে জামায়াত প্রার্থীর পক্ষে মাদ্রাসা শিক্ষকদের প্রচারণার অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে মাদ্রাসা শিক্ষকদের সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের অভিযোগ উঠেছে।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে উপজেলার বিভিন্ন মাদ্রাসার ৫৮ জন শিক্ষকের নাম উল্লেখ করা হয়।

অভিযোগে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয় প্রকাশিত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ অনুযায়ী কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। কিন্তু ফরিদগঞ্জে জামায়াত প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর পক্ষে বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা প্রকাশ্যে হাট-বাজার, রাস্তা-ঘাট, উঠান বৈঠক ও মিছিল-মিটিংয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন, যা আচরণবিধির সরাসরি লঙ্ঘন।

অভিযোগে কাউনিয়া হানাফিয়া ফাজিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. ইউনুস (ইউনুস হেলাল), রামদাসেরবাগ আলিম মাদ্রাসার প্রভাষক মো. মিজানুর রহমান, বদরপুর আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. মফিজুল ইসলাম এবং বালিথুবা সামছুলিয়া অদুদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাহাবুবুর রহমানসহ একাধিক শিক্ষকের নাম উল্লেখ করা হয়।

এ বিষয়ে মন্তব্যের জন্য উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইউনুসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান, এ সংক্রান্ত আবেদন পাওয়া গেছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪