| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শরীয়তপুরে পল্লী চিকিৎসক হত্যার তিন আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ০৬:০১:৪১:পূর্বাহ্ন  |  ১০১৯১৩০ বার পঠিত
শরীয়তপুরে পল্লী চিকিৎসক হত্যার তিন আসামি গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি: শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আলোচিত পল্লী চিকিৎসক খোকন চন্দ্র দাসকে (৪৫) কুপিয়ে ও পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার প্রধান তিন আসামিকে র‍্যাব গ্রেপ্তার করেছে।

র‍্যাব-৮ ও র‍্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে কিশোরগঞ্জের বাজিতপুর থানাধীন পূর্ব পৈলনপুর এলাকা থেকে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর র‍্যাব-৮ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন র‍্যাব-৮ এর অধিনায়ক শাহাদাত হোসেন। উপস্থিত ছিলেন কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান ও অন্যান্য র‍্যাব কর্মকর্তারা।

গ্রেপ্তারকৃতরা হলেন– ডামুড্যা উপজেলার কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান (২৭), সামছুদ্দিন মোল্লার ছেলে রাব্বি মোল্লা (২১) ও শহীদ সরদারের ছেলে পলাশ সরদার (২৫)। তাদের কাছ থেকে একটি বাটন মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

র‍্যাবের বরাত দিয়ে জানা যায়, নিহত খোকন চন্দ্র দাস পল্লী চিকিৎসক ও ব্যবসায়ী ছিলেন। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে তিনি নগদ ছয় লাখ টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বাড়ির কাছে পৌঁছালে পূর্ব ওৎ পেতে থাকা তিন আসামি তার পথরোধ করে, অস্ত্রের মুখে ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেয় এবং খোকনকে চেনার পর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে এবং পরে ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও শনিবার ভোরে তিনি মারা যান।

র‍্যাবের অধিনায়ক শাহাদাত হোসেন বলেন, হত্যাকাণ্ডের তদন্তের জন্য র‍্যাব-৮ সদস্যরা ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে। পরে র‍্যাব-৮ ও র‍্যাব-১৪ যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার সম্পন্ন হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪