| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ০৬:২৮:৪২:পূর্বাহ্ন  |  ৯৯৬০২৪ বার পঠিত
রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রিন সিটি আবাসিক ভবন থেকে এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) গ্রিন সিটির আবাসিক ৮ নম্বর ভবনের ৩য় তলার ৩১ নম্বর কক্ষ থেকে এটমটেক এনার্জো কোম্পানির কর্মী রাইবাকভ মাকসিম (৩০) কে নিথর অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। তার রুমমেট ফ্রোলিওভ সকালে কক্ষে প্রবেশ করলে তাকে মৃত অবস্থায় দেখেন এবং বিষয়টি কর্তৃপক্ষকে জানান।

পুলিশ, কোম্পানির সিকিউরিটি টিম এবং রাশিয়ান চিকিৎসক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, রাইবাকভের মৃত্যু স্ট্রোকজনিত কারণে হয়েছে। মরদেহ উদ্ধার করে ঈশ্বরদী থানার পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর সংশ্লিষ্ট কোম্পানিকে মরদেহ হস্তান্তর করা হয়েছে। কোম্পানি দূতাবাসের মাধ্যমে মরদেহ রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা করবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪